আমাদের "প্রফেশনাল ইউএসএ সার্ভে মাস্টারক্লাস"-এর প্রথম পর্বে আমরা মানসিক প্রস্তুতি এবং সার্ভে ইন্ডাস্ট্রির গোপন বিষয়গুলো জেনেছি। আজ আমরা প্রবেশ করছি এই কোর্সের সবচেয়ে ক্রিটিক্যাল অংশে—টেকনিক্যাল সেটআপ।
নতুনরা প্রায়ই একটি অভিযোগ করেন: "ভাই, দামী আইপি (IP) কিনে কাজ শুরু করলাম, কিন্তু ২ দিন পরেই একাউন্ট ব্যান হয়ে গেল। কেন?"
এর উত্তর হলো: ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট (Digital Fingerprint)।
শুধুমাত্র আইপি বা লোকেশন চেঞ্জ করে সার্ভে সাইটগুলোকে বোকা বানানোর দিন শেষ। এখনকার সিকিউরিটি সিস্টেম অনেক উন্নত। তারা শুধু আপনার লোকেশন দেখে না, তারা আপনার ডিভাইসের নাড়িনক্ষত্র চেক করে। আজকের পর্বে আমরা শিখব কীভাবে বাংলাদেশ থেকে বসে ১০০% আমেরিকান ইউজার হিসেবে নিজেকে সেটআপ করবেন এবং একাউন্ট ব্যান হওয়ার ঝুঁকি ৯০% কমিয়ে আনবেন।
১. ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট: আইপির বাইরেও যা জানা জরুরি
আমরা অনেকেই মনে করি, আইপি (IP Address) চেঞ্জ করলেই আমাদের পরিচয় গোপন হয়ে গেল। এটি ভুল ধারণা। সার্ভে সাইটগুলো আপনার আইপির পাশাপাশি নিচের তথ্যগুলোও চেক করে:
- User Agent: আপনি কোন ব্রাউজার এবং অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন।
- Screen Resolution: আপনার মনিটরের সাইজ কত।
- Timezone: আপনার আইপি আমেরিকার নিউইয়ার্কে, কিন্তু কম্পিউটারের ঘড়ি বাংলাদেশের টাইমে—ধরা খাবেন সাথে সাথেই।
- WebRTC & Fonts: আপনার ব্রাউজার দিয়ে পেছনের আসল আইপি লিক হচ্ছে কিনা।
এই সবগুলোকে একত্রে বলা হয় "ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট"। আপনি যদি আইপি চেঞ্জ করেন কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টগুলো ঠিক না করেন, তবে সার্ভে কোম্পানি বুঝে যাবে আপনি প্রক্সি ব্যবহার করছেন।
২. আইপি সিলেকশন: ISP vs Data Center
সার্ভে কাজের জন্য সঠিক আইপি বা প্রক্সি নির্বাচন করা ফরজ। বাজারে দুই ধরণের আইপি পাওয়া যায়:
সাধারণ ভিপিএন (NordVPN, ExpressVPN) বা সস্তা প্রক্সিগুলো সাধারণত ডাটা সেন্টার আইপি হয়। সার্ভে সাইটগুলো সহজেই এগুলো ডিটেক্ট করতে পারে। এগুলো দিয়ে সার্ভে করলে একাউন্ট টিকবে না।
এগুলো হলো আমেরিকার আসল মানুষের বাসার ইন্টারনেট কানেকশন (যেমন: Verizon, AT&T, Comcast)। সার্ভে সাইট যখন চেক করে, তারা দেখে কানেকশনটি কোনো রিয়েল বাসা থেকে এসেছে।
৩. অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজার: আপনার সুরক্ষা কবচ
আপনার সাধারণ ক্রোম (Chrome) বা ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সার্ভে করা নিরাপদ নয়। এর সমাধান হলো Anti-Detect Browser ব্যবহার করা। এগুলো আপনার কম্পিউটারের আসল তথ্য লুকিয়ে একটি কৃত্রিম বা ভার্চুয়াল প্রোফাইল তৈরি করে। জনপ্রিয় কিছু ব্রাউজার হলো:
- MoreLogin (বর্তমানে বেশ জনপ্রিয় এবং সাশ্রয়ী)
- GoLogin
- AdsPower
এই ব্রাউজারগুলো আপনাকে আলাদা আলাদা "প্রোফাইল" তৈরি করতে দেয়। প্রতিটি প্রোফাইল একটি সম্পূর্ণ নতুন কম্পিউটারের মতো আচরণ করে।
৪. স্টেপ-বাই-স্টেপ সেটআপ গাইডলাইন
এখন আসুন দেখি কীভাবে ধাপে ধাপে সেটআপ করবেন:
-
১
সঠিক আইপি সংগ্রহ:
প্রথমে বিশ্বস্ত কোনো ভেন্ডর থেকে একটি USA Static Residential IP কিনুন। আইপি কেনার পর ভেন্ডর আপনাকে IP, Port, Username, Password দেবে। -
২
ব্রাউজার কনফিগারেশন:
আপনার পিসিতে MoreLogin বা AdsPower ইন্সটল করুন। "Create New Profile" এ ক্লিক করুন। অপারেটিং সিস্টেম হিসেবে Windows বা macOS সিলেক্ট করে Proxy Settings-এ আপনার আইপির তথ্য বসান। -
৩
টাইমজোন (Timezone) ম্যাচিং:
আপনার আইপি আমেরিকার যেই স্টেটের (যেমন: New York), ব্রাউজারের টাইমজোন ঠিক সেই অনুযায়ী সেট করতে হবে। অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজারগুলোতে সাধারণত "Timezone based on IP" অপশন চালু রাখলে এটি অটোমেটিক সেট হয়ে যায়।
৫. লিকেজ টেস্ট (Leakage Test): নিরাপত্তা যাচাই
সেটআপ শেষ? এখনই কাজে ঝাঁপিয়ে পড়বেন না। আগে পরীক্ষা করে নিতে হবে আপনার ছদ্মবেশ ১০০% নিখুঁত হয়েছে কিনা। আপনার সেট করা ব্রাউজার থেকে নিচের সাইটগুলোতে যান:
- Whoer.net: এখানে আপনার নিরাপত্তা স্কোর দেখাবে। লক্ষ্য রাখবেন যেন স্কোর 100% হয়।
- Pixelscan.net: এটি চেক করে আপনার ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট। রেজাল্ট সবসময় "No inconsistency detected" হতে হবে।
- IPqualityscore.com: আপনার আইপির ফ্রড স্কোর (Fraud Score) চেক করুন। ১০-১৫ এর নিচে থাকা ভালো।
৬. মোবাইল ইউজারদের জন্য সেটআপ
যাদের পিসি নেই, তারা কি করবেন? মোবাইলেও এখন প্রফেশনাল সেটআপ সম্ভব।
- পদ্ধতি ১: প্লে-স্টোর থেকে "College Proxy" বা "Oxy Proxy Manager" অ্যাপ নামিয়ে সেখানে আইপি সেটআপ করুন। এরপর Firefox Beta বা Kiwi Browser দিয়ে কাজ করুন।
- পদ্ধতি ২ (সেরা উপায়): কিছু অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজারের মোবাইল অ্যাপ ভার্সন আছে (যেমন GoLogin Android)। এগুলো ব্যবহার করা পিসির মতোই নিরাপদ।